Sunday, April 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

আমেরিকা আগামী ৩০ বছরে যে ভয়াবহ বিপদের মুখে পড়বে!

February 18, 2022
in প্রধান খবর
0
0
0
SHARES
12
VIEWS
Share on Facebook

আমেরিকা, বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী রাষ্ট্র। তাদেরকে বলা হয় বিশ্বের নাম্বার ওয়ান পরাশক্তি। কিন্তু এই দেশটিও আগামী ৩০ বছরে ভয়াবহ এক বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। কেননা, প্রকৃতির কাছে কোনও পরাশক্তি নেই। সকল শক্তি এর কাছে তুচ্ছ।

এবার জেনে নেওয়া যাক প্রকৃত ঘটনা। আগামী ৩০ বছরে আমেরিকার পূর্ব ও পশ্চিম, দু’টি উপকূলে মহাসাগরের পানির স্তর অনেক উপরে উঠে আসবে। এটি এতটাই উপরে উঠে আসবে যে, গত ১০০ বছরে যতটা উঠেছিল তার সমান তো বটেই তার চেয়েও বেশি। এর ফলে এই দুটি উপকূলের বিভিন্ন শহরে বাসিন্দারা ঘনঘন বন্যা পরিস্থিতিতে পড়বে।

উষ্ণায়ন ও দ্রুত হারে জলবায়ু পরিবর্তনের জন্য আমেরিকার লাগোয়া প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের পানির স্তর ২০৫০ সালের মধ্যে অন্তত এক ফুট বা তার কিছু বেশি উপরে উঠে আসবে পশ্চিম উপকূলে। পূর্ব উপকূলে তা উঠে আসবে দুই ফুট বা তারও বেশি। ফলে, রৌদ্রজ্জ্বল দিনেও ঘনঘন বন্যায় কবলিত হবে দেশটির এই দুই উপকূলের বহু শহর। ঘনিয়ে আসতে পারে আরও বড় বিপদও।

উষ্ণায়নের ফলে দু’টি সুবিশাল মহাসাগর লাগোয়া আমেরিকার ভবিষ্যতে কতটা কালো রঙের দিন ঘনিয়ে আসতে চলেছে তা জরিপ করতে গিয়ে সে দেশের ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) মঙ্গলবার ১১১ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টেই এই সতর্কতা জারি করা হয়েছে।

বলা হয়েছে, বিশেষ করে আমেরিকার দুটি স্টেট লুইজিয়ানা ও টেক্সাসের বেশ কিছু এলাকার বিপদ সবচেয়ে বেশি। ওই দুটি স্টেটের লাগোয়া মহাসাগরের জলস্তর এক ফুট বা তারও বেশি উপরে উঠে আসতে চলেছে আগামী ৩০ বছরে। আমেরিকার পূর্ব ও পশ্চিম উপকূলের বেশির ভাগ স্টেটের লাগোয়া মহাসাগরের পানির স্তর উঠে আসবে ১০ থেকে ১২ ইঞ্চি (বা ০.২৫ থেকে ০.৩ মিটার)।

উদ্বেগের কারণ, আমেরিকার পূর্ব উপকূলবর্তী আটলান্টিক মহাসাগরের পানির স্তর গত ১০০ বছরে যতটা উপরে উঠে এসেছে দু’হাজার বছরেও তা ততটা উঠে আসেনি। আগামী মাত্র ৩০ বছরে সেই পানির স্তর যদি তার চেয়েও বেশি উঠে আসে তাহলে যে কী প্রভূত ক্ষয়ক্ষতি হবে আমেরিকার দুই উপকূলবর্তী স্টেট ও এর শহরগুলোর তা সহজেই অনুমেয়।

উপকূলবর্তী প্রতিটি শহরই জনবহুল। আমেরিকার মোট জনসংখ্যার ৪০ শতাংশই থাকেন তার দুই উপকূলবর্তী শহর ও তৎসংলগ্ন গ্রামাঞ্চলে। আমেরিকার অর্থনীতিরও একটি বড় অংশ নির্ভর করে এই উপকূলবর্তী শহরগুলোর উপরেই।

তবে আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের পুরু বরফের চাঙর গলে যাওয়ার ফলে যে লাগোয়া মহাসাগরগুলোর পানির স্তর আশঙ্কাজনকভাবে উপরে উঠে আসতে শুরু করেছে গত কয়েক দশক ধরে তার ঢেউ আমেরিকার দুটি উপকূলের দুটি মহাসাগরে পৌঁছতে আরও ৮০ বছর সময় লাগবে বলে মনে করছেন এনওএএ’র বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৬০ সালের মধ্যে টেক্সাস ও গ্যালভেস্টন লাগোয়া মহাসাগরের পানির স্তর ২৫ ইঞ্চি উপরে উঠে আসবে। সেন্ট পিটার্সবার্গ, ফ্লোরিডায় ২ ফুটের সামান্য কম। সিয়াটলে ৯ ইঞ্চি, লস এঞ্জেলসে ১৪ ইঞ্চি।

তথ্যঃ সংগ্রহীত

Related Posts

জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
10
নিউ ইয়র্ক

নুরাল পাগলার মরদেহ কবর থেকে পুড়িয়ে দেয়ার প্রবাসীদের প্রতিক্রিয়া

September 7, 2025
10
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version