Tuesday, May 5, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

ক্ষমতার জোরে ‘দিনমজুর’ থেকে কোটিপতি সেলিম

October 10, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0

সম্রাটের সংগে সেলিম

0
SHARES
29
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :  রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে সম্পদের পাহাড় গড়ে রাজা বনে গেছেন এক সময়ের দিন মজুর সেলিম ।

কিছু দিন আগেও  অভাবের সংসারে তিন বেলা খেতেই পারতো না, দিনমজুরি করে খুব কষ্টে জীবন চলত। সেই সেলিম খান ক্ষমতাসীন দলের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে আঙুল ফুলে এখন কলাগাছ হয়েছেন। ১০ তলা বাড়ি, কোটি টাকার ফ্ল্যাটসহ  কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। টাকা ও ক্ষমতার জোরে গ্রামের বাড়ি চাঁদপুরের ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হয়েছেন। 

 হত-দরিদ্র সেলিম ভাগ্যবদলের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছেন ঢাকা দক্ষিণ যুবলীগের বর্তমানে বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে। সম্রাটের ক্যাসিনো ব্যবসা এবং চাঁদাবাজির সহযোগী হিসেবে এক যুগের ব্যবধানে এসব সম্পদের মালিক হয়েছেন সেলিম। সরকারী দলের ক্ষমতা দেখিয়ে এই অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাটের সঙ্গে সেলিম খান (গোল চিহ্নিত)। ছবি : সংগৃহীত

সেলিম খানের অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  অভিযোগ রয়েছে, অবৈধভাবে অর্জিত কোটি কোটি টাকা বৈধ করতে চলচ্চিত্র প্রযোজনায় নামেন সেলিম খান। শাপলা মিডিয়া নামে তাঁর প্রযোজনা সংস্থার মাধ্যমে চলচ্চিত্রে ১৫ কোটি থেকে ২০ কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। দুদকের অনুসন্ধানে চলচ্চিত্রে বিনিয়োগ করা এসব অর্থের বৈধ উৎস পাওয়া যায়নি।

এর বাইরেও দুদকের অনুসন্ধানে সেলিম খানের প্রায় ২১ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে। এসবের মধ্যে আছে রাজধানীর কাকরাইলে চারতলা বাড়ি, নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ তলা বাড়ি, কাকরাইলে ফ্ল্যাট, দুটি ব্যক্তিগত গাড়ি এবং রাজধানী ঢাকা ও চাঁদপুরে সাড়ে চার একর জমি। এসব সম্পদ নিজের নামে এবং আত্মীয়-স্বজনের নামে-বেনামে করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের একজন  কর্মকর্তা  বলেন, ‘সেলিম খানের আয়কর বিবরণীসহ বিভিন্ন নথিপত্র যাচাই শেষে তাঁর পারিবারিক ব্যয়ের হিসাব পাওয়া যায় ৩৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত বেতন-ভাতা ও ঋণসহ তাঁর মোট আয় পাওয়া যায় ৬১ লাখ ৭২ হাজার টাকা। দুদকের পাওয়া হিসাব থেকে এই অর্থ বাদ দেওয়া হলেও সেলিম খানের ২০ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৫৮৫ টাকার সম্পদ থেকে যায়, যার বৈধ উৎস ও রেকর্ডপত্র নেই।’

দুদকের অনুসন্ধানে জানা যায়, সেলিম খানের স্থাবর সম্পদের মধ্যে আছে চাঁদপুর সদর উপজেলায় ৪.২১ একর কৃষি ও অকৃষি জমি, নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ তলা বাড়ি, ঢাকার কাকরাইলে চারতলা বাড়ি ও একটি ফ্ল্যাট। এসব সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৫ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার ১৪০ টাকা। তাঁর অস্থাবর সম্পদের মধ্যে আছে দুটি জিপগাড়ি, চারটি ড্রেজার, একটি শটগান, স্বর্ণালংকার ও আসবাবপত্র বাবদ তিন কোটি তিন লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। এ ছাড়া ব্যাবসায়িক মূলধন হিসাবে দুই কোটি ৪৭ লাখ ১৯ হাজার ২৪৫ টাকাসহ তাঁর অস্থাবর সম্পদের মোট পরিমাণ ধরা হয়েছে পাঁচ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৮৪৫ টাকা।

সেলিম খান ‘শাহেনশাহ’ চলচ্চিত্র নির্মাণে এক কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা এবং ‘প্রেম চোর’ চলচ্চিত্র নির্মাণে দুই কোটি সাত লাখ টাকাসহ ছয়-সাতটি চলচ্চিত্র নির্মাণে প্রায় ১৫ কোটি থেকে ২০ কোটি টাকা ব্যয় করেছেন বলে বিভিন্ন নথিপত্রে উঠে এসেছে। এসব অর্থের কোনো বৈধ উৎস এখনো পাওয়া যায়নি বলে দুদক সূত্রে জানা গেছে।

তাঁর বিরুদ্ধে গুচ্ছগ্রামে দরিদ্রদের ঘর নির্মাণেও জালিয়াতির অভিযোগ রয়েছে। চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিরা বাজার এলাকার গুচ্ছগ্রাম প্রকল্পে একতলাবিশিষ্ট ১০০টি ভবন নির্মাণে অনিয়ম এবং বরাদ্দকালে প্রতিটি ঘর বাবদ ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। কালের কন্ঠ

 

 

Related Posts

বাংলাদেশ

মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা

April 20, 2026
9
বাংলাদেশ

রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন

April 6, 2026
14
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version