সন্ধান ২৪.কম:সকাল নয়টায় ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়
সকাল নয়টায় ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ছবি: প্রথম আলো
ঢাকা আইনজীবী সমিতির (২০২২-২০২৩) কার্যকরী কমিটি গঠনের নির্বাচন আজ বুধবার শুরু হয়েছে।
আজ সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। আগামীকাল বৃহস্পতিবারও একইভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী-সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুবুর রহমান। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. ফিরোজুর রহমান।
অপর দিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নীল প্যানেলের সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম। এ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।
ঢাকা আইনজীবী সমিতির এ নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।


