Thursday, July 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

তেল-গ্যাস বেঁচে ইউরোপ থেকে একদিনে কত আয় করে রাশিয়া?

April 6, 2022
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

রাশিয়ার কাছ থেকে ধীরে ধীরে তেল, গ্যাসসহ যে সকল জ্বালানি আছে সেগুলো কেনা কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলো।

তাদের দাবি, রাশিয়া তেল ও গ্যাস বিক্রির টাকা দিয়ে যুদ্ধসামগ্রী বানাচ্ছে এবং সেগুলো ইউক্রেনের সাধারণ মানুষের ওপর প্রয়োগ করছে।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর এখন আরও নিষেধাজ্ঞা দিতে চায়। তারা চায় রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দিতে। যেন তারা অন্য কোনো দেশের ওপর আগ্রাসন না চালাতে পারে।

এখন প্রশ্ন হলো ইউরোপে নিজেদের তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি বিক্রি করে রাশিয়া প্রতিদিন কত আয় করে?

এ বিষয়টির উত্তর দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল।

মঙ্গলবার ইউরোপীয়ান পার্লামেন্টকে বোরেল বলেন, প্রতিদিন, গড়ে আমরা জ্বালানি কেনার জন্য রাশিয়াকে ১ বিলিয়ন ইউরো দেই!

তিনি আরও বলেন, আর অবশ্যই এই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যয় করছে রাশিয়া।

তবে জোসেপ বোরেল নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে কিছু দেশ রাশিয়ার গ্যাসের ওপর এতোটাই নির্ভরশীল যে আমরা চাইলেও এই মূহুর্তে রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিতে পারব না।

তিনি জানান, এক রাতের মধ্যেই রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারবেন না তারা।

তবে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়া থেকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব উত্থাপন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

যদি ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবাই মিলে এ সিদ্ধান্তে রাজি হয় তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রথমবারের মতো দেশটির জ্বালানির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে ইউনিয়ন।

সূত্র: এনডিটিভি

Related Posts

আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়

June 5, 2026
12
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা আমেরিকার ! ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে সামরিক অভিযান !

May 26, 2026
11
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version