
সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে আগামী কাল রোববার ১৭ মে ‘বাংলাদেশ ডে প্যারেড।
বাংলাদেশ ডে প্যারেডকে সার্বিকভাবে সফল করতে গত শুক্রবার সন্ধ্যায় কুইন্সে অনুষ্ঠিত হয়েছে স্পন্সর ও সেলিব্রিটিদের নিয়ে এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান।
কুইন্সের গোল্ডেন টেরেস পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান। এর পর প্যারেডে সাফল্য চেয়ে বক্তব্য রাখেন প্যারেডের গ্র্যান্ড মার্শাল এম আজিজ, বিশেষ অতিথি সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ,আহ্বায়ক গিয়াস আহমেদ, কমিউনিটির সমাজসেবক নাসির আলী খান পল প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা। উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন, তানজিন তিশা, রিচি সোলাইমান, নওশীন, হিল্লোল, নোভা এবং জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেবসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তারকা অতিথি ও স্পন্সরদের হাতে স্মারক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ডে প্যারেডের অফিসিয়াল থিম সং প্রকাশ করা হয়।
এই প্যারেডকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান ফাহাদ সোলেয়মান,এবারের প্যারেড শুধু একটি শোভাযাত্রা নয়—এটি হবে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্বাধীনতার চেতনা এবং বহুমাত্রিক পরিচয়ের এক মহামিলন। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতিকে মূলধারার আমেরিকান সমাজে আরও দৃশ্যমান করার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।


তিনি আরও বলেন,এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ সকাল নয়টা জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে। ৬৯ এভিনিউ থেকে ৮৭ এভিনিউ পর্যন্ত মোট ২০ ব্লক বর্ণিল সাজে সাজানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এ উপলক্ষে গত ২ মে শনিবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে ফুল এক্সিকিউটিভ ইনট্রোডিসিং ইভেন্ট ও মিট দ্য প্রেস’র আয়োজন করা হয়।

আয়োজক ও দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চিফ অ্যাডভাইজর ড. খন্দকার মাসুদ রহমান, ম্যানেজিং ইভেন্ট পার্টনার এম এম শাহীন, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান, ইভেন্ট ডে প্রেসিডেন্ট রাসেক মালিক, গিয়াস আহমেদ, মঈন চৌধুরী, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রকি, চিফ ম্যানেজিং ডিরেক্টর মিয়া মোহাম্মদ দুলাল, আহসান হাবিব, চিফ কো-অর্ডিনেটর আব্দুল কাদের, ইয়ুথ ডিরেক্টর ফারহান আব্দুর রহমান ও আহাদ হোসেনসহ আরও অনেকে।


