Sunday, May 17, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগামী কাল  ১৭ মে  “বাংলাদেশ ডে প্যারে ”

May 16, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে আগামী কাল রোববার  ১৭ মে  ‘বাংলাদেশ ডে প্যারেড।

বাংলাদেশ ডে প্যারেডকে সার্বিকভাবে সফল করতে গত শুক্রবার সন্ধ্যায় কুইন্সে অনুষ্ঠিত হয়েছে স্পন্সর ও সেলিব্রিটিদের নিয়ে এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান।

কুইন্সের গোল্ডেন টেরেস পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান। এর পর প্যারেডে সাফল্য চেয়ে বক্তব্য রাখেন প্যারেডের গ্র্যান্ড মার্শাল এম আজিজ, বিশেষ অতিথি  সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ,আহ্বায়ক গিয়াস আহমেদ, কমিউনিটির সমাজসেবক নাসির আলী খান পল প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা। উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন, তানজিন তিশা, রিচি সোলাইমান, নওশীন, হিল্লোল, নোভা এবং জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেবসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তারকা অতিথি ও স্পন্সরদের হাতে স্মারক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ডে প্যারেডের অফিসিয়াল থিম সং প্রকাশ করা হয়।

এই প্যারেডকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান ফাহাদ সোলেয়মান,এবারের প্যারেড শুধু একটি শোভাযাত্রা নয়—এটি হবে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্বাধীনতার চেতনা এবং বহুমাত্রিক পরিচয়ের এক মহামিলন। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতিকে মূলধারার আমেরিকান সমাজে আরও দৃশ্যমান করার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন,এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ সকাল নয়টা জ‍্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প‍্যারেড অনুষ্ঠিত হবে। ৬৯ এভিনিউ থেকে ৮৭ এভিনিউ পর্যন্ত মোট ২০ ব্লক বর্ণিল সাজে সাজানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এ উপলক্ষে গত ২ মে শনিবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে ফুল এক্সিকিউটিভ ইনট্রোডিসিং ইভেন্ট ও মিট দ্য প্রেস’র আয়োজন করা হয়।

আয়োজক ও দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চিফ অ্যাডভাইজর ড. খন্দকার মাসুদ রহমান, ম্যানেজিং ইভেন্ট পার্টনার এম এম শাহীন, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান, ইভেন্ট ডে প্রেসিডেন্ট রাসেক মালিক, গিয়াস আহমেদ, মঈন চৌধুরী, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রকি, চিফ ম্যানেজিং ডিরেক্টর মিয়া মোহাম্মদ দুলাল, আহসান হাবিব, চিফ কো-অর্ডিনেটর আব্দুল কাদের, ইয়ুথ ডিরেক্টর ফারহান আব্দুর রহমান ও আহাদ হোসেনসহ আরও অনেকে।

 

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে আজ থেকে তিন দিন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

May 15, 2026
27
নিউ ইয়র্ক

জ্যাকসন হাইটস ও জ্যামাইকার ফুটপাত বাংলাদেশী ব্যবসায়ীদের দখলে,চরমে পথচারীদের ভোগান্তি

May 14, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • ঘরোয়া উপায়ে রূপচর্চা ? এই ভুলগুলি করলে অকালেই বুড়িয়ে যাবে ত্বক
  • দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন
  • নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগামী কাল  ১৭ মে  “বাংলাদেশ ডে প্যারে ”
  • ফারাক্কা বাঁধের জন্য দায়ী তৎকালীন আওয়ামী লীগ সরকার: মির্জা ফখরুল
  • পাকিস্তানে সেনাছাউনিতে আত্মঘাতী হামলায় ১৫ পাক সেনার মৃত্যু, হামলার দায় নিল জঙ্গি সংগঠন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version