Sunday, April 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে  বর্ণিল আয়োজনে উদীচীর বাংলা নববর্ষ উদযাপন

April 19, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
8
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: আলোচনা, দলীয় সংগীত- নৃত্য এবং একক পরিবেশনার মধ্য দিয়ে নিউইয়র্কে বাংলা নতুন বর্ষকে বরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ ।

গত ১৮ এপ্রিল শনিবার বিকালে জ্যামাইকার একটি মিলনায়তনে  বর্ষবরণ উপলক্ষে এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।

এতে উদীচীর শাখা সংসদের সভাপতি ক্লারা রোজারিও‘র  সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ। নতুন বছরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রগ্রেসিভ ফোরামের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, রাজনীতিক ড.প্রদীপ রঞ্চন কর, ডা. আজিজুল হক, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, সনজীবন কুমার, প্রথম আলো নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটন, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সুলেখা পাল, অনুপ ড্যান্স একাডেমির সভাপতি আল্পনা গুহ প্রমুখ।

ছোটদের জন্য সাহিত্য আসরের আয়োজন করা হয়। এটি পরিচালনা করেন শিশু সাহিত্যিক ধনঞ্জয় সাহা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহম্মেদ শাম্মু ।

বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনের জন্য উদীচীকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন,  বাংলা নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ঐক্যের বন্ধন গড়ে ওঠে। এই উৎসব আমাদের সম্মিলিত ঐক্যের এক অনন্য প্রতিচ্ছবি। আমাদের দেশকে যেমন নিজের পায়ে দাঁড় করাতে হবে, তেমনি আমাদের চিন্তা ও সংস্কৃতিকেও উচ্চতায় তুলে ধরতে হবে।  নিউইয়র্কে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ ধারাবাহিকভাবে এই ধরনের সাংস্কৃতিক চর্চা চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

সাংস্কৃতিক পর্বে অংশ নেন উদীচীর শিল্পী সুচরিত দত্ত, মিনহাজ আহম্মেদ শাম্মু, রফিকুল ইসলাম, সুলেখা পাল, লিলি মজুমদার, ইমন বিশ্বাস, জুলি খাস্তগীর, ফুলু রায় চৌধুরী, রাবেয়া বেগম, স্নিগ্ধা আচার্য, সুপর্ণা সরকার রীমা, সুপ্রিয়া চৌধুরী, শুভ্রা উর্মি প্রমুখ।

শুরুতে  বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর উদীচীর সাংগঠনিক সঙ্গীত পরিবেশন করা হয়।

উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের পাশাপাশি উদীচীর বিভিন্ন ইউনিটের সদস্যরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।

 

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত

April 8, 2026
6
নিউ ইয়র্ক

নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা

March 31, 2026
12

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version