Sunday, September 20, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে নিউইয়র্কে বিএনপির সংবাদ সম্মেলন

September 20, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম  : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিউইয়র্কে আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলন শেষে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিএনপির কর্মীরা জ্যাকসন হাইটসে একটি আনন্দ মিছিল বের করেন।

 সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন, এই তথ্য ছাড়া পুরোটাই ছিল রাজনৈতিক বক্তব্য।

স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর/দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।

নিউইয়র্কে অবস্থানকালে তারেক রহমান জাতিসংঘে বাংলায় বক্তব্য দিবেন কি না, সাংবাদিক সম্মেলন করার কোন সম্ভবনা আছে কি না, নাগরিক সম্বর্ধনা হবে কি না, সাংবাদিকদের পক্ষ থেকে  এমন প্রশ্ন করা হলো আয়োজকরা এ ব্যাপারে কিছুই জানেন না বলে উত্তর দেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া), কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি সামসুল ইসলাম মজনু প্রমুখ।

‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পাটি-বিএনপি’ এবং ‘অল ইউএস ষ্টেট কমিটি‘র ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, এ ক্ষেত্রে সংবাদ সম্মেলন করা জন্য কেন্দ্রের কোন অনুমতি নেয়া হয়েছে কি না ? এমন প্রশ্ন করলে তারা কৌশলে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে কথিত ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’র গুঞ্জন বা প্রচারণা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিএনপির নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা নেই। সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে দলটির নেতারা জানান, রাষ্ট্রীয় কাজের অত্যন্ত ব্যস্ত সূচির কারণেই প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করতে হয়েছে।

অপর এক প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্র বিএনপি’র সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ। আমরা সংবর্ধনার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রীর সফরসূচী সংক্ষিপ্ত হওয়ায় সেই সংবর্ধনা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তারেক রহমানের এই সফরকে বাংলাদেশের রাজনীতি ও প্রবাসীদের জন্য এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর তুলে ধরেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে একাধিকবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। এবার তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। একই পরিবারের তিন সদস্যের বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার এমন নজির বাংলাদেশের ইতিহাসে প্রথম।

বিএনপির আনন্দ মিছিল

লিখিত বক্তব্যে আরো বলা হয়, এবারের জাতিসংঘ ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনটি আরও এক কারণে ঐতিহাসিক। অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক এই ফোরামে একজন বাংলাদেশির সভাপতিত্বের বিষয়টি প্রবাসীদের মাঝে বিশেষ উৎসাহ ও গৌরবের আমেজ তৈরি করেছে।

লিখিত বক্তব্যে , ‘শান্তি-পরিস্থিতি-বিতাড়িত-ফ্যাসিস্ট চক্র দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বিভিন্ন দেশে বসে দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক না কেন, আমরা গণতন্ত্রকামী প্রতিটি প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন খোকন উপস্থিত নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। এসময় মমতাজ আলো এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া), কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি সামসুল ইসলাম মজনু এবং কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি আবু সাঈদ আহমেদ সহ নিউইয়র্ক ষ্টেট এবং উত্তর ও দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিএনপির নেতা- কর্মীরা জ্যাকসন হাইটসের গুরত্বপূর্ণ সড়ক ও ডাইভারসিটিতে একটি আনন্দ মিছিল প্রদক্ষিণ করে ।

উল্লেখ্য, তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন। পরদিনই শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাঁর দেশে ফেরার কথা।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে তারেক রহমানকে স্বাগত জানিয়ে পোষ্টার-ব্যানারে ছয়লাব  জ্যাকসন হাইটস

September 18, 2026
2
নিউ ইয়র্ক

আ.লীগের শীর্ষ ৭ নেতার মৃত্যুদন্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

September 16, 2026
5

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version