Sunday, April 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রাশিয়া বর্তমান সঙ্কট দীর্ঘায়িত করবে বলে শঙ্কা প্রকাশ পশ্চিমা মিত্রদের

February 18, 2022
in আন্তর্জাতিক, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

ইউক্রেনের পশ্চিমা মিত্ররা গত সপ্তাহে রাশিয়ার একটি “আসন্ন” আক্রমণের বিষয়ে সতর্ক করছিলেন। তারপর, এই সপ্তাহের শুরুর দিকে সেই বার্তাটি পরিবর্তিত হয়ে আক্রমণের একটি “নিশ্চিত সম্ভাবনায়” রূপ নেয়। তবে এখন একটি ঐকমত্য তৈরি হতে শুরু করেছে যে, ক্রেমলিন নেটো ও কিয়েভকে আপাতত একটি উদ্বিগ্ন অবস্থায় ধরে রাখতে চায় এবং নিকট ভবিষ্যতে অস্ত্রের মুখে হুমকির সম্মুখীন করে রাখার কৌশলটি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ‍বৃহস্পতিবার সতর্ক করেছেন যে, রাশিয়া হয়ত ইউক্রেনের সীমান্তে সৃষ্ট অচলাবস্থাটি কয়েক মাস দীর্ঘায়িত করতে পারে। এর মাধ্যমে তারা পশ্চিমা দেশগুলোর সঙ্কল্প এবং ইউক্রেনের সহনশীলতা পরীক্ষা করবে, যার উদ্দেশ্য হল তাদের নিরাপত্তা বিষয়ক দাবিগুলোতে রাজি করানো এবং পশ্চিমা জোটকে বিচলিত করা।

তার এমন মূল্যায়ন ইউক্রেনের কর্মকর্তাদের দীর্ঘ সময় ধরে করা যুক্তির সাথে মিলে যায়। তাদের যুক্তি ছিল যে, ক্রেমলিনের অনেক কয়টি মিশ্র-যুদ্ধ কৌশল রয়েছে এবং তারা বিরক্তি ও ভয়ভীতির বিভিন্ন কৌশল অবলম্বন করে সঙ্কটটিকে দীর্ঘায়িত করবে।

তবে, আক্রমণের শঙ্কাটি বাদ দিলেও নেটো মিত্ররা কোন ধরনের ঝুঁকি নিচ্ছে না। বরং, জোটটির মধ্য ইউরোপীয় ও বল্টিক সদস্যদের মনোবল বৃদ্ধি করতে, পূর্ব ইউরোপে আরও ট্যাঙ্ক ও যুদ্ধবিমান প্রেরণের প্রস্তুতি গ্রহণ করছে। নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বুধবার বলেন, “আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।”

এই সপ্তাহের মধ্যভাগে ইউক্রেনে একটি সাইবার আক্রমণের পর, দেশটির পশ্চিমা মিত্ররা সেখানকার সাইবার প্রতিরক্ষা আরও জোরদার করার বিষয়েও দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছেন। ইউক্রেন সাইবার আক্রমণটির জন্য রাশিয়াকে দায়ী করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েব পোর্টালকে লক্ষ্য করে আক্রমণটি চালানো হয়। এছাড়াও আক্রমণটিতে দেশটির বৃহত্তম প্রাইভেট ব্যাংক, রাষ্ট্রমালিকানাধীন অন্য আরেকটি ব্যাংক এবং বিদ্যুৎ পরিকাঠামোও প্রভাবিত হয়।

Related Posts

আন্তর্জাতিক

আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

April 20, 2026
3
আন্তর্জাতিক

আকাশসীমা খুলে দিতে চলেছে ইরান,ফের বিমানবন্দরগুলিও ধাপে ধাপে চালু হচ্ছে

April 19, 2026
2
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version