Wednesday, April 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

সংবিধানেই থাকতে চায় আওয়ামী লীগ ও মিত্ররা

March 11, 2022
in প্রধান খবর, বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর বাহাস শেষ। এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন রূপরেখা কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। তবে সংবিধানের বাইরে একচুলও সরতে নারাজ টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ।

ক্ষমতাসীন এই দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোও চায় সংবিধানের ভেতরে থেকেই নির্বাচন। পাশাপাশি সংবিধানের বাইরে অন্য কোনো ফর্মুলায় জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে আওয়ামী লীগের মিত্র বলে পরিচিত জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাশ হয়। বিএনপি এবং তাদের শরিকরা এর পর থেকেই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা পুনরায় চালু করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

এ অবস্থাতেই ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতাসীন সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আরও প্রায় দুই বছর বাকি। ২০২৩ সালের শেষের দিকে অথবা ২০২৪ সালের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ সময় বাকি থাকলেও কোন সরকারের অধীনে নির্বাচন হবে, তা নিয়ে সরকার এবং বিরোধী পক্ষ ইতোমধ্যে রাজপথে সরব হয়েছে।

বিরোধী পক্ষের দলগুলোর একটি অংশ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার চায়। আরেকটি অংশ চায় জাতীয় সরকার। তবে আওয়ামী লীগ, ১৪ দলীয় জোটের শরিকরা এবং জাতীয় পার্টি সংবিধানের বাইরে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

জানতে চাইলে এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে আমরা সব সময় ছিলাম, এখনো আছি। আর জাতীয় সরকার বলতে কী বোঝায়, তাও জানি না। দেশ পরিচালনায় যাতে কোনো সাংবিধানিক সংকট তৈরি না হয়, তাই আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন চাই। কে কী বলল-এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তিনি আরও বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী রাজনৈতিক দল। ইতোমধ্যেই আমাদের মতো করে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। আমরা চাই মানুষ তার ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করুক। মানুষ তার পছন্দের প্রার্থী বেছে নিক ভোটের মাধ্যমে। এজন্য প্রয়োজন নির্বাচনিব্যবস্থাকে শক্তিশালী করা।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি যুগান্তরকে বলেন, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। কীভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সংবিধানে সুনির্দিষ্টভাবে বলা আছে। যাদের সংবিধানে আস্থা নেই, যারা পেছনের দড়জা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন, তারা নানা ফর্মুলা দিচ্ছেন। এতে আমাদের কিছু যায়-আসে না। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি।

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে যোগ করা হয়েছিল। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের আন্দোলনের মুখে নির্বাচন নিরপেক্ষ করার যুক্তি দেখিয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তন করা হয়। পরে এই আওয়ামী লীগের হাত ধরেই বিধানটি বাতিল করা হয়।

২০১৪ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের কথা বলেছিলেন। যেখানে বিএনপিকে স্বরাষ্ট্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাবও ছিল। কিন্তু বিএনপি এতে সাড়া দেয়নি। বরং তারা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো রূপরেখা দেয়নি দলটি। ২ মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবসের ৫১ বছর উদ্যাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, দলীয় সরকারের অধীনে আর নির্বাচন নয়। গণআন্দোলনের মাধ্যমে রাজনৈতিক শক্তির সমন্বয়ে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গড়ে তুলতে হবে। তবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এখনো নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন চান। সম্প্রতি তিনি তার দলের কর্মসূচিতেও বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে নেওয়ার দাবি জানাই। দলীয় সরকারের অধীনে নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয় না-এটা প্রমাণিত সত্য।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি যুগান্তরকে বলেন, আমরা সংবিধানের বাইরে যেতে চাই না। সংবিধানের বাইরে যাওয়া ঠিকও হবে না। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংবিধানের ভেতরে থেকেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা হতে পারে। সংবিধানকে উপেক্ষা করে নির্বাচন-এটা কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।

Related Posts

বাংলাদেশ

মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা

April 20, 2026
5
বাংলাদেশ

রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন

April 6, 2026
10
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version