Thursday, May 28, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে দুটি বইমেলা : কয়েক ভাগে বিভক্তির বেড়াজালে কমিউনিটি  ।। পর্ব-এক

May 28, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
16
VIEWS
Share on Facebook

আগামী কাল শেষ পর্ব

সন্ধান ২৪.কম প্রতিবেদন:  নিউইয়র্কে দুটি বইমেলাকে কেন্দ্র করে কমিউনিটিতে এখন চলছে এক চরম হতাশা ও অস্থিরতা । নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার হোটেল, রেষ্টুরেন্ট, ফুটপাতে এখন দুটি বইমেলাকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা-সমালোচনা ও চর্চা।

গত বছর ২০২৫ সালে একটি বই মেলা থেকে দুটি বইমেলা হওয়ায় আদর্শিক বিচ্যুতি, নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষা আর রাজনৈতিক মেরুকরণের ফলে কমিউনিটি ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বিভক্তি এই সংকটকে নতুন করে সামনে এনেছে, যা নিউইর্য়কের শিল্পী-সাহিত্যিক-সাংবাদিকদের  মধ্যে চরম হতাশার সৃষ্টি করেছে।

সাংস্কৃতিক অঙ্গনের এই ভাঙনের সূচনা হয় গত বছর মুক্তধারার বইমেলা থেকে বেড়িয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার মাধ্যমে। তখন থেকেই এই ভাঙন একটি দীর্ঘস্থায়ী ব্যাধিতে পরিণত হয়েছে ,উদ্বেগ তৈরি করেছে। কর্মী সমর্থকদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্ব বেড়ে গেছে।

২০২৫ সালে ‘২৪’র লাল বদরদের বর্জনের সংকল্পে’ মুক্তধারার বইমেলা থেকে বেড়িয়ে এসে ড.নুরন নবী,তাজুল ইমাম,গোপাল স্যানাল,স্বীকৃতি বড়ুয়া প্রমুখের নেতৃত্বে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’র আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’ শুধু একটি বইমেলা নয়—এটি প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।সেই সাথে যুক্তরাষ্ট্রের বহুজাতিক সমাজে বাঙালি জাতির মহান নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে চিরজাগ্রত রাখতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার আয়োজন বলে কতৃপক্ষ জানান।

তবে নিন্দুকেরা বলছেন অন্য কথা । তাদের মতে, মুক্তধারার বইমেলায় পদ-পদবী, ব্যক্তিগত দ্বন্দ্ব, ইগো সমস্যা ও  কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েই নাকি বইমেলা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যার ফলে ড. নবীর নেতৃত্বে আর একটি বইমেলার সৃষ্টি হয়েছে।

 অপর দিকে মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহার নেতৃত্বে নিউইয়র্ক ১৯৯২ সালে আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হয়। প্রথম কয়েক বছর এই বইমেলা স্বমহিমায় উদ্ভাসিত ছিল। কিন্ত সময় যইত গড়িয়ে যেতে থাকে ততই  এর জৌলস হারাচ্ছে বলে, অনেকে মনে করছেন । কমিটির কাছে বইমেলা আয়-ব্যয়ের হিসাব,ব্যাংক একাউন্ড উপস্থাপন করা হয় না বলে খোদ কমিটির  দুই/একজন সদস্যদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। এ ছাড়াও  বইমেলার আড়ালে ‘আদম ব্যবসা’ লুকিয়ে আছে বলে নিউইয়র্কের বাজারে একটি অপপ্রচার চালু আছে। যদিও এর সত্য-মিথ্যা সন্ধান২৪.কম‘র পক্ষ থেকে যাচাই করা হয় নাই।

দুটি বই মেলার নেতা-কর্মীরা একে অপরকে ‘ লাল বদর-জামায়াতের অনুসারী’ ও ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে অভিযুক্ত করছেন। দুটি বইমেলার বিভাজন-বিভক্তির কারণে ‘ মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ’ বিভেদ বাড়তে পারে অনেকে মনে করছেন।

এ ছাড়াও বইমেলায়  সৃজনশীলতার সাফল্যের বদলে সাংস্কৃতিক অনুষ্ঠান, হৈ-হুল্লোড়, আড্ডা,সেলফি-ছবি তোলাই এখন প্রধান বিষয় হয়ে গেছে বলে অনেকেই মনে করছেন।

মুক্ত চিন্তার মানুষরা মনে করছেন,বিভক্তির বইমেলা নিউইয়র্কে সংস্কৃতি ও বহুত্ববাদী চর্চা রক্ষার লড়াই যে আরো কঠিন হয়ে উঠবে, সে বাস্তবতাই সামনের বছরগুলোর জন্য অপেক্ষা করছে ।

এই ধরনের বিভক্তির পরিবেশে অস্বচ্ছতা নিয়ে আসে ও অসাধু কার্যকলাপের ক্ষেত্র প্রস্তুত করে। সেই সাথে তৈরি হচ্ছে নৈতিকতার সংকট।

সর্বজন গ্রহনযোগ্য একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব  বলেন, ‘যখন সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, ঠিক সে সময়ে আলাদা হয়ে অপ্রীতিকর আচরণ করা আমাদের অশুভ বার্তা দেয়। তিনি বলেন, ভিন্ন মত ও পথ থাকলেও প্রগতির চিন্তা থেকে সবাইকে এক হওয়া দরকার।’

‘বই হোক একাত্তরের শাণিত বর্ম’ স্লোগানে গত ১৫ মে থেকে ১৭ মে  নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে  ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬’ বইমেলা আয়োজন করে  ‘নিউ ইয়র্ক একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’।

 অপর দিকে “যত বই তত প্রাণ ” প্রতিপাদ্য নির্ধারণ করে গত ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশনের ‘আন্তর্জাতিক বাংলা বইমেলা’র ৩৫তম আসর বসে।

দুটি বইমেলাতেই বই বিক্রী ছিল প্রায় শুণ্যের কোঠায়। বই বিক্রী নিয়ে প্রকাশকরা  চরম হতাশা প্রকাশ করেছেন।

 

 

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কের ইতিহাসে  বিএএমএফ‘র  অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক পদক প্রদান !

May 25, 2026
4
নিউ ইয়র্ক

বৃষ্টি ও ঝড়ে নিউইয়র্কে ভয়াবহ অবস্থা, ট্রেন-বাস বন্ধসহ ব্যাপক শিডিউল বিপর্যয়

May 21, 2026
15
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে দুটি বইমেলা : কয়েক ভাগে বিভক্তির বেড়াজালে কমিউনিটি  ।। পর্ব-এক
  • গ্রিন কার্ডের আবেদন করলে তার আগে ছাড়তে হবে আমেরিকা
  • পশ্চিমবঙ্গ বিজেপির এক বার্তায় হঠাৎ ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় ! ৬ বাংলাদেশী গ্রেপ্তার
  • ইরানে ফের হামলা আমেরিকার ! ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে সামরিক অভিযান !
  • সন্তানের সুখ খেয়াল রাখতে রাখতে অবসাদে কারা বেশি ভোগেন, গৃহবধূ না কি মায়েরা?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version