সন্ধান২৪.কমঃ মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় আলাদা তিনটি স্থানে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় চার নারী ও এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। তিনটি ঘটনার মধ্যে কোন সংযোগ আছে কি না তা নিশ্চিত নয় পুলিশ।
এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার (১৬ মার্চ) শহরটির তিনটি স্পা সেন্টারে এ সিরিজ বন্দুক হামলা চালানো হয়।এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ মার্চ) আটলান্টার ৩টি এশীয় ম্যাসেজ পার্লারে গুলির ঘটনায় অন্তত ৮ জন মারা গেছে।
সূত্র জানিয়েছে, গুলিতে ঘটনাস্থলেই দুইজন, হাসপাতালে নেওয়ার সময় আরও দুই জন মারা যায়। এদিকে, উডস্টকের এক পার্লারে মৃত্যু হয় চারজনের।
দেশটির পুলিশ জানিয়েছে, প্রথম গুলি বর্ষণের ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৩০ মাইল দূরে আরেকটি ম্যাসেজ পার্লারে দ্বিতীয় গুলির ঘটনা ঘটে। আটলান্টা পুলিশ জানায় ডাকাতির খবর টেলিফোনে পাওয়ার পর তারা পিডমন্ট রোডে গোল্ড ম্যাসেজ পার্লারে যেয়ে ৩ জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।


