সন্ধান২৪.কম : ২২ অক্টোবর বিতর্কে শুরুতেই করোনাভাইরাস নিয়ে ঝগড়ায় জড়িয়েছেন দুই প্রার্থীপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। তবে বির্তক পর্বে ট্রাম্পকে আত্মপ্রত্যয়ী এবং দৃঢ় অবস্থানে দেখা যায় বলে ইতিমধ্যে ২/১টি সংবাদ মাধ্যম মত প্রকাশ করেছে।
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এটিই চূড়ান্ত বিতর্ক। নিউইয়র্কে সন্ধ্যার পর থেকেই লোকজনকে টিভির সামনে বসে থাকতে দেখা যায়। বিশেষ করে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ওজন পার্ক, ব্রঙ্কস, উড সাইড এলাকায় বাঙালী কমিউনিটির মানুষ বিভন্নি রেষ্টুরেন্ট ও দোকানে বসে এই বির্তক অনুষ্ঠানটি দেখেন।
বির্তক করতে গিয়ে জো বাইডেন বলেছেন, যে প্রেসিডেন্ট দেশের দুই লাখ মানুষের মৃত্যুর দায়িত্ব যিনি নিতে পারেন না তাঁর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
তার উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অর্থ নীতিকে সচল রাখার জন্য তিনি আবার লকডাউনের পক্ষে নন। লকডাউন নয়, ভাইরাসকে বন্ধ করতে হবে। করোনাভাইরাসকে নিয়েই মার্কিনরা বাঁচতে শিখেছে বলে মন্তব্য করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত নয়টায় টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে ২য় এবং চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
বিতর্কের প্রথম দিকটা বেশ ভালোভাবেই চলছিল, দুই প্রার্থীর কেউ কাউকে বাধা দেননি। বিতর্ক ভালোভাবে পরিচালনার জন্য সঞ্চালক ক্রিস্টেন ওয়েকারের প্রশংসাও করেন ট্রাম্প। বিভিন্ন ইস্যুতে দুই প্রার্থীর মধ্যে বিতর্ক চলে। কিন্ত করোনা প্রসঙ্গ এসেই সব কিছু উল্টে-পাল্টে যায়।
জাতীয় নিরাপত্তা নিয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তরে বাইডেন বলেছেন, ‘এটা আমেরিকার সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের দেশের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা যে দেশই করবে তাদের মূল্য দিতে হবে। ।’
রাশিয়া থেকে জো বাইডেন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়াসহ অন্য সব দেশের ওপর তিনি যথেষ্ট কঠোর। চীনে ট্রাম্পের ব্যবসা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। ট্রাম্পের কর পরিশোধ না করার সমালোচনা করেন বাইডেন। জবাবে ট্রাম্প বলেছেন, তিনি লাখ লাখ ডলার কর আগেই পরিশোধ করেছেন। আগের অবস্থানে অনড় থেকে ট্রাম্প বলেন, তিনি আইআরএস অডিট করার পর ট্যাক্স রিটার্ন প্রকাশ করবেন। তবে তা কবে করবেন তা জানাননি।
প্রেসিডেন্ট নির্বাচিতহলে, ওবামা কেয়ারকে শক্তিশালী করে ওষুধের মূল্য কমানো ও জনগণের স্বাস্থ্যসেবা সুলভ করার পরিকল্পনার কথা বলেন জো বাইডেন । ট্রাম্প জানান, তিনি আইন করে ওবামা কেয়ারের বিতর্কিত বিষয় বাতিল করতে পেরেছেন। ওবামা কেয়ার বাতিল করে সবার গ্রহনযোগ্য আরেকটি ভালো স্বাস্থ্যসেবা আইন চালু করার পরিকল্পনার কথা জানান ট্রাম্প।
ইউক্রেনে বাইডেনের ছেলের ব্যবসা নিয়ে অভিযোগ ছুড়ে দেন ট্রাম্প। বাইডেন বলেন, এ বিতর্ক ট্রাম্প বা তাঁর পরিবারের নয়। এ বিতর্ক আমেরিকার জনগণের স্বার্থ নিয়ে।
ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে তাঁর সম্পর্ক খুব খুব ভালো। এ নিয়ে সমালোচনা করেন বাইডেন।ব্রিকটাউনের ডেমোক্র্যাট সমর্থক স্টিভ লিমানিওন জানান, জো বাইডেনকে কিছুই করতে হবে না। বিতর্কে ট্রাম্প আবারও উত্তেজিত হবেন। আমেরিকার লোকজনকে নিজের মতো তুলে ধরার চেষ্টা করবেন।


