Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

বিশ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

June 14, 2020
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
4
VIEWS
Share on Facebook

সাকিব আল হাসান করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তার আর্থিক সহায়তা দিতে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ খেলা ব্যাটটি নিলামে তুলেছেন। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। 

বিক্রি করা ব্যাট থেকে প্রাপ্ত অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনে দেওয়া হবে। পরবর্তীতে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তায় সে অর্থ ব্যয় করা হবে।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব, নিজের ঐতিহাসিক সরঞ্জামাদি নিলামে তোলেন। এছাড়া বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও তার একটি ব্যাট নিলামের তোলার ঘোষণা দিয়েছেন।

ক্যারিয়ারে প্রথম শ্রীলংকা সফরে ২০১৩ সালে গল টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলবেন মুশফিক।

ঘোষণা দেওয়ার একদিন পরই ব্যাটটি নিলামে তোলেন সাকিব। ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেজে নিলামটি চলে কয়েক ঘন্টা। শেষ পর্যন্ত রাজ নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী ব্যাটটি কিনে নেন।

ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছিলো ৫ লাখ টাকা।

নিলাম শেষে ফেসবুকে সাকিব বলেন, ‘ব্যাটটি রাজ ভাইয়ের প্রাপ্য। শুরু থেকেই নিলামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্যাটটি তার বাচ্চাদের দিতে চান তিনি। আমি মনে করি মহৎ চিন্তা-ভাবনার কারণে সর্ব শক্তিমানই চেয়েছিলেন ব্যাটটি তাকে দিতে। রাজ ভাই আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ নিলামে অংশ নেওয়া সকলকে।’

এই এসজি ব্যাটটি দিয়ে গত ইংল্যান্ড বিশ্বকাপে আট ম্যাচে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরিতে ৮৬ দশমিক ৫৭ গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান করেছিরেন সাকিব।

এছাড়া বল হাতে তিনি শিকার করেন ১১ উইকেট। ব্যাট-বলের দুর্দান্ত পারফরমেন্সে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেন দেশ সেরা এ তারকা বিশ্বকাপের ইতিহাসে এক আসরে প্রথম খেলোয়াড় হিসেবে ৫শ রান ও ১০ উইকেট শিকারের নজির গড়েন সাকিব।

ব্যাটটিকে নিজের জন্য ‘লাকি’ হিসেবে অভিহিত করে সাকিব বলেন, নির্দিস্ট এ ব্যাটটি দিয়েই পুরো বিশ্বকাপ খেলেছেন তিনি এবং এটি ঠিক রাখতে টেপ তিনি ব্যবহার করেছিলেন। এই ব্যাট দিয়ে ১৫শ’র বেশি রানও করেছেন বলে জানান সাকিব।◉

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version