Friday, February 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home Uncategorized

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটি গঠন

প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবী এডভোকেট মনজিল মোরসেদের

October 11, 2021
in Uncategorized, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
12
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: নিউইয়র্কে এক মতবিনিময় সভায় হিউমান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এউচআরপিবি)’র সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবী জানিয়েছেন। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় গত ৭ অক্টোবর অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এডভোকেট ম. জাকির মিয়াকে সভাপতি এবং এম রহমান কিবরিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ নতুন কমিটি গঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা জজ (অবঃ) মুনির হোসাইন পাটোয়ারী, এটর্নি খাইরুল বাসার, জেলা জজ (অবঃ) জাহাঙ্গীর সরকার, মুক্তিযোদ্ধা আলতাফ হোসাইন, রিনা আবেদীন, অ্যাডভোকেট নূর ফাতেমা, মোবারক হোসাইন, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুর রাশিদ, এডভোকেট সাঈদ মাঈনুদ্দিন, এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট ম. জাকির মিয়া, এম রহমান কিবরিয়া প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী এ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি এডভোকেট ম. জাকির মিয়া, সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক এম রহমান কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাঈদ মাঈনুদ্দিন, প্রচার সম্পাদক এডভোকেট আব্দুর রাশিদ, আইন সম্পাদক এডভোকেট আলম, কোষাধ্যক্ষ আখতারুর রহমান মামুন, কার্যকরী সদস্য এডভোকেট আসলাম খান, এডভোকেট শাহ ফরিদ, মহাম্মদ এ রহমান, তোফায়েল আহমেদ চোধুরী, শাহান মজুমদার, ফারুক মাহমুদ চৌধুরী এবং মনিজা রহমান।

উপদেষ্টা পরিষদ : এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এটর্নী অশোক কে কর্মকার, এটর্নী খাইরুল বাসার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এডভোকেট কাজী শামসুদোহা, এডভোকেট মুজিবুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী ও মোহাম্মদ শহীদুজ্জামান।

সভায় এডভোকেট মনজিল মোরসেদ তার বক্তব্যে বাংলাদেশের মানবাধিকারের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে প্রবাসীদের। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগি হিসেবে কাজ করছে। কিন্তু দীর্ঘদিন ধরে যেসব বাংলাদেশী আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের অনেকের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের কেনা সম্পত্তি নিয়ে নানা ভাবে বিড়ম্বনার শিকার হন। আইনী জটিলতার কারণে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ব্যহত হয়। তাই প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা সহ তাদের স্বার্থ সুরক্ষায় বিশেষ ট্রাইবুনাল গঠন এখন সময়ের দাবী।

usbd vacation 5
অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠায় এডভোকেট মনজিল মোরসেদের বিশেষ অবদানের জন্য প্রবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান হয়।
সভায় বাংলাদেশে বিভিন্নভাবে প্রতারনার শিকার প্রবাসীরা তাদের সমস্যার কথা এডভোকেট মনজিল মোরসেদের কাছে তুলে ধরে এর প্রতিকার কামনা করেন। তারা বলেন, তারা দেশে বিনিয়োগ করতে চান। কিন্তু আইনী জটিলতা,আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা, অনিশ্চিয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা বিনিয়োগে সাহস পাচ্ছেন না। প্রশাসন, আমলা, পুলিশ সহ যারা কী-পয়েন্টে আছেন তাদের দুর্নীতিমুক্ত হতে হবে। তাহলেই প্রবাসীরা দেশে বিনিয়োগে উৎসাহী হবে।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version