সন্ধান২৪.কম: আলোচনা অনুষ্ঠান ও কেক কেটে নিউইর্য়কে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ ।

গত ১২ অক্টোবর রাতে জ্যাকসন হাইটসে কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
সংগঠনের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি মহিউদ্দিন দেওয়ান ও খান শওকত, হাসান সোহেল রানা, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ-সভাপতি এম হাসান বিপ্লব,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, ছাত্রলীগের সাবেক সভাপতি জে এ জয়,আব্দুর রহিম, হেলাল মিয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তরা বলেন, শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ। অনেক ঝড় তুফান আর চড়াই উৎরাই পেরিয়ে আজকে আমরা এ পর্যন্ত এসেছি, এজন্য যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানাই।


