সন্ধান২৪.কমঃ কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নিউইয়র্কে বাঙালি কমিউনিটিতে শুরু হয়েছে ভক্ত সমর্থকদের মাঝে উন্মাদনা।

ব্রাজিল,আর্জেন্টিনা, ফ্রান্স জার্মানসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তুলেছেন এ সকল সামর্থকরা। দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন বৃদ্ধি পাচ্ছে আলোচনা সমালোচনা। নিজের প্রিয় দলের সমর্থনে ইতোমধ্যে তৈরি করা হয়েছে রং বেরংয়ের পতাকা। নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত বাসার ছাদে, হোটেল,রেস্তরা ও রাস্তার পাশে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। কেউ কেউ নিজ বাড়ির দেওয়াল আঁকছেন প্রিয় তারকার ছবি ও পতাকা। এখন থেকেই অনেককে তাদের তাদের পছন্দের দেশের জার্সী গায়ে দিয়ে ঘুরতে দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মধ্যমে চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে নানা হৈ- চৈ। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মাঝে বেশি উন্মাদনা লক্ষ্য করা গেছে।

জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য বিশাল স্ক্রীনের টিভি লাগানো হয়েছে। রেষ্টুরেন্টের মালিক শিমুল জানান, ফুটবল খেলা প্রিয় অসংখ্য ভক্তের অনুরোধে তিনি এই ব্যবস্থা করেছেন। এখানে প্রতিদিন প্রত্যেকটি খেলা দেখা যাবে বলে জানান শিমুল।
উলেখ্য, বিশ্বকাপ ফুটবলের ২২ তম আসর আগামী ২১ নভেম্বর কাতার ও ইকুয়েডরের মধ্যকার খেলা দিয়ে শুরু হবে। এ বারের বিশ্বকাপে মোট ৩২ দল অংশগ্রহণ করছে।


