Monday, February 16, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? প্রার্থীর নাম প্রকাশ না করে জল্পনা জিইয়ে রাখল আওয়ামি লিগ

February 12, 2023
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
50
VIEWS
Share on Facebook
রাষ্ট্রপতি আবদুল হামিদ 

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের  রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের মেয়াদ শেষের পথে। তাঁর উত্তরসূরী হিসেবে নতুন রাষ্ট্রপতিকে বেছে নেওয়া হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে রবিবার মনোনয়নের শেষ দিন। তবে ওইদিনই মোটের উপর বোঝা যাবে কে হতে চলেছেন পরবর্তী রাষ্ট্রপতি। মনোনয়নের শেষ দিনই জানা যাবে আওয়ামি লিগের তরফে কাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হল। প্রসঙ্গত, যেহেতু বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামি লিগ সংখ্যাগরিষ্ঠ, তাই তাদের প্রার্থীই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ।

রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোননয়নপত্র দাখিল করা যাবে। ক্ষমতাসীন আওয়ামি লিগ যাঁকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করবে, তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হবেন। তবে দলটি এখন পর্যন্ত তাদের প্রার্থীর নাম প্রকাশ করেনি। মনোনয়নপত্র  জমা দেওয়ার আগ পর্যন্ত তা ঘোষণা নাও করা হতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচন আইনে মনোনয়নপত্র দাখিল সম্পর্কে বলা আছে, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত দিনে ও সময়ের মধ্যে কোনো সংসদ-সদস্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন কোনও ব্যক্তিকে ওই পদের জন্য মনোনীত করে নির্বাচনী কর্তার কাছে একটি মনোনয়নপত্র দিতে পারবেন, যে মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে তাঁর স্বাক্ষর থাকবে এবং সমর্থক হিসাবে অন্য একজন সংসদ-সদস্যের স্বাক্ষর থাকবে। সেইসঙ্গে যিনি রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হতে যাচ্ছেন, তাঁরও উক্ত মনোনয়নে সম্মতিসূচক স্বাক্ষরিত বিবৃতি থাকবে।

মহম্মদ আবদুল হামিদের উত্তরসূরী কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আওয়ামি লিগ কাকে এই পদে মনোনয়ন দিচ্ছে তা নিয়ে সবার আগ্রহ থাকলেও এখন পর্যন্ত ক্ষমতাসীনরা কারও নাম প্রকাশ করেনি। গত বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক করেছিল আওয়ামি লিগ। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়। ওই বৈঠকের পর দলীয় সূত্র বলেছিল, দলীয় প্রার্থী কে হবেন, তা ১২ ফেব্রুয়ারির আগে প্রকাশ করার সম্ভানা কম।

আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে  ভোটের তারিখ। তবে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল কাউকে প্রার্থী করার সম্ভাবনা নেই। এর বাইরে অন্য কোনো প্রার্থীও এখন পর্যন্ত নেই। একক প্রার্থী হলে শেষ পর্যন্ত আর ভোটের প্রয়োজন হবে না। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থায় ফেরার পর থেকে মাত্র একবার রাষ্ট্রপতি পদে ভোটের প্রয়োজন পড়েছিল।

Related Posts

বাংলাদেশ

ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক

February 6, 2026
12
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

January 30, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version